BN EN
মারকাযুস সুফফাহ বাংলাদেশ

শর্তাবলী ও নিয়মাবলী (Terms & Conditions)

সর্বশেষ পরিমার্জন: অক্টোবর ২০২৬

১. ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতা

অনলাইন বা অফলাইন যেকোনো কোর্সের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিশেষ কোনো ওজরে অনুপস্থিত থাকলে পূর্বেই সংশ্লিষ্ট উস্তায/উস্তাযাকে অবহিত করতে হবে।

২. ক্লাসের আদব ও শিষ্টাচার

দ্বীনী ইলমের মর্যাদা বজায় রাখা প্রত্যেক শিক্ষার্থীর আবশ্যিক দায়িত্ব। ক্লাসে শালীন পোশাক পরিধান, শিক্ষকের প্রতি সম্মান এবং সহপাঠীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। অপ্রাসঙ্গিক বা বিতর্কিত কোনো রাজনৈতিক-মাযহাবী তর্ক ক্লাসের গ্রুপে নিষিদ্ধ।

৩. ফ্রি কোর্সের দায়বদ্ধতা

যেসব কোর্স সম্পূর্ণ ফ্রি (যেমন: Friday Quran, 10 Minute Quran ইত্যাদি), সেগুলোতে আসন সংখ্যা সীমিত থাকায় নিয়মিত অনুপস্থিতি বা দায়িত্বে অবহেলার কারণে রেজিস্ট্রেশন বাতিল করে অপেক্ষমাণ শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হতে পারে।

৪. ক্লাস রেকর্ডিং ও বিতরণ নিষেধ

উস্তাযাগণের পরিচালিত নারী ক্লাসের অডিও বা অভ্যন্তরীণ কোনো শিখন উপাদান কোনো অবস্থাতেই বাইরে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা শরীয়ত ও প্রাতিষ্ঠানিক নীতিমালার পরিপন্থী।