ফি ও রিফান্ড নীতিমালা (Fee & Refund Policy)
সর্বশেষ পরিমার্জন: অক্টোবর ২০২৬
১. ফ্রি কোর্সসমূহ
আমাদের ৪টি বিশেষ কোর্স (Friday Quran, 10 Minute Quran, বিশুদ্ধ আযান-ইকামত এবং 10 Minute Iman-Amal Check) সম্পূর্ণ ফি-মুক্ত। এর জন্য কোনো ভর্তি ফি বা মাসিক হাদিয়া নেওয়া হয় না।
২. শর্ত প্রযোজ্য কোর্সসমূহের হাদিয়া ও ফি
সহজে কুরআন শিখি, হিফয, আলিম কোর্স ও আবাসিক কুরআন ক্যাম্পের ক্ষেত্রে ব্যবস্থাপনার ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য। ভর্তির পূর্বে শিক্ষার্থীকে স্পষ্টভাবে ফিসের পরিমাণ ও পরিশোধের সময় জানিয়ে দেওয়া হয়।
৩. ফি ফেরতের (Refund) নিয়মাবলী
- ক্লাস শুরুর পূর্বে: আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন বা ক্লাস শুরুর পূর্বে কোনো শিক্ষার্থী যৌক্তিক কারণে ভর্তি বাতিলের আবেদন জানালে ভর্তি ফির ৯০% ফেরত দেওয়া হবে।
- প্রথম সপ্তাহের মধ্যে: ক্লাস শুরুর প্রথম ৭ দিনের মধ্যে লিখিতভাবে জানালে ৫০% ফি ফেরতযোগ্য।
- প্রথম সপ্তাহের পরে: ক্লাস শুরুর ৭ দিন অতিক্রান্ত হওয়ার পর কোনো কোর্স ফি ফেরত দেওয়া সম্ভব নয়, তবে বিশেষ ওজরে পরবর্তী ব্যাচে আসন স্থানান্তর বিবেচনা করা হতে পারে।
৪. যোগাযোগ
ফি বা রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য সরাসরি মাদরাসার অফিশিয়াল নম্বরে (০১৮৫৮-৮৮২৩২৩) যোগাযোগ করুন।