BN EN
মারকাযুস সুফফাহ বাংলাদেশ

শিশু সুরক্ষা নীতিমালা (Child Safety Policy)

সর্বশেষ পরিমার্জন: অক্টোবর ২০২৬

১. উদ্দেশ্য

মারকাযুস সুফফাহ বাংলাদেশে অধ্যয়নরত সকল শিশু-কিশোর শিক্ষার্থীর দ্বীনী শিক্ষার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক সুস্থতা, নিরাপত্তা এবং ইসলামী স্নেহশীল পরিবেশ নিশ্চিত করাই এই নীতিমালার উদ্দেশ্য।

২. অভিভাবকের সার্বক্ষণিক সম্পৃক্ততা

  • শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে সরাসরি কোনো শিশুর সাথে উস্তাযদের ব্যক্তিগত ফোনালাপ নিষিদ্ধ; সকল যোগাযোগ অভিভাবকের মোবাইল নম্বরে অনুষ্ঠিত হবে।
  • অনলাইন ক্লাসের সময় অভিভাবক চাইলে পাশে বসে পাঠদান পর্যবেক্ষণ করতে পারবেন।

৩. শিক্ষক নির্বাচন ও আচরণবিধি

আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা দ্বীনদার, সচ্চরিত্রবান ও শিশুতোষ শিক্ষণপদ্ধতিতে অভিজ্ঞ। ক্লাসে কোনো শিশুকে মানসিক চাপ দেওয়া, তিরস্কার বা অমর্যাদাকর আচরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৪. অভিযোগ ও মূল্যায়ন

কোনো অভিভাবক যদি শিশুর শিক্ষা বা আচরণ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করতে চান, সরাসরি মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ আহসানুল্লাহ মহোদয়ের সাথে ফোনে বা সাক্ষাতে কথা বলতে পারবেন।